• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৫২ বছর পরও বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আজ লড়াই করতে হচ্ছে

প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ১০:১৭
আপডেট: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ১০:১৭

9666256 5

৫২ বছর পরও বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আজ লড়াই করতে হচ্ছে

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন,দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরও বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আজ লড়াই করতে হচ্ছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে তাদের (আ‘লীগ) শাসনামলেই মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি ভূলন্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মার্চ) রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে মুক্তিযোদ্ধা গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা। আর স্বাধীনতার আদর্শ ও চেতনা অক্ষুণ্ন রাখতে সম্মেলিত আন্দোলনের মাধ্যমে বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে।

যুবদল সভাপতি আরো বলেন, আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার হত্যা করেছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে স্বশরীরে যুদ্ধ করেছে। কাজেই আমরা শহীদ জিয়ার সৈনিক হিসেবে বর্তমান এ রাজপথের যুদ্ধে আমরাই জয়ী হবো। এবং এ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করব।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। দলমত নির্বিশেষে সকলের মত ছিল বাংলাদেশ হবে গণতান্ত্রিক। দেশে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে। কথায় কথায় মারামারি খুনোখুনি। সবার মধ্যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে।

‘দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছেন। সেই গণতন্ত্র আজকে এই শেখ হাসিনা, এই অবৈধ প্রধানমন্ত্রী সেই গণতন্ত্রকে ধবংস করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আজকে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। বিপ্লবের তাড়নায় আজকে মানুষ রাজপথে নেমে এসেছে। সেই বিপ্লবের নেতা দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটবে। সেদিন এই জুলুমের বিচার হবে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হ‌য়ে রাস্তায় নামার আহ্বানও জানান।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ (বীর বিক্রম ), ব্যারিষ্টার শাহজাহান ওমর (বীর উত্তম), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াসউদ্দীন মামুন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com