• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাধীনতা দিবসে মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্টিত

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ১:৩৯
আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ১:৩৯

9663259

স্বাধীনতা দিবসে মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ভয়াবহ গণহত্যা শুরুর পর দিশেহারা জাতিকে মুক্তির স্বপ্ন দেখিয়ে তৎক্ষালিন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেন। মেজর জিয়ার স্বাধীনতা ঘোষনার মধ্যদিয়েই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। তাই শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

সোমবার বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খাঁনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, সদস্য বেলাল আহমদ, তছির আলী, মিসবাহ আহমদ জেহিন, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ ,সৈয়দ আমীরুল হক সলিট, মেহেদি হাসান সপু, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, নুরুল হক মাসুম, সোবহান আজাদ প্রমূখ।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ।

সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com