• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে খুব শিগগির গণঅভ্যুত্থান হবে : মোশাররফ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ৩:১৯
আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ৩:১৯

966625 3

বাংলাদেশে খুব শিগগির গণঅভ্যুত্থান হবে : মোশাররফ

বাংলাদেশে খুব শিগগির গণঅভ্যুত্থান হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, সরকারকে হটাতে হলে একটি গণঅভ্যুত্থান প্রয়োজন। গণঅভ্যুত্থান তখনই সফল হয় যখন সব পেশাজীবী সংগঠন এবং জনগণ, সবাই ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থান সফল করে। ইনশাআল্লাহ, এই গণঅভ্যুত্থান অতি দ্রুত বাংলাদেশে হবে। এই গণঅভ্যুত্থানে সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখবে।

মঙ্গলবার (২৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, এই সরকার দেশের কোনো কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা কখনোই নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। অতএব, তাদের যত দ্রুত বিদায় করা যায় তত দ্রুত জাতি এবং দেশের কল্যাণ হবে।

সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চেম্বারের নিন্দা জানিয়ে মোশাররফ বলেন, একটি সার্কুলার বেরিয়েছে, আগামী ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালে বিকেল তিনটার পর ডাক্তাররা প্রাইভেট চেম্বার করতে পারবেন। সরকারে দলীয় লোকদের পকেট ভারী করার জন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে। এটি জনগণের কোনো কাজে আসবে না।

আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা সাংবাদিক ইউনিউনের সভাপতি কাদের গনি চৌধুরী, ড্যাবের মহাসচিব মো আব্দুস সালাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com