• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানুষের প্রয়োজনে মহিউদ্দিন চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ : বাবর

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ১:১১
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ১:১১

9662587 16

মানুষের প্রয়োজনে মহিউদ্দিন চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ : বাবর

চট্টগ্রামে অসহায়, গরিব ও দুস্থ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশন পক্ষ থেকে নেওয়া হয়েছে মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার বিকেল ৫টায় আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী জনগণের দরদ বুঝতেন। মানুষের প্রয়োজন তাকে ভাবাতো। মানুষের প্রয়োজনে তিনি সারা জীবন নিজেকে উজাড় করে দিয়েছেন। রমজান মাস আসলেই তিনি হাজার হাজার মানুষকে ইফতার করাতেন। আমি মহিউদ্দিন চৌধুরীর একজন কর্মী হিসেবে তার আদর্শে বাস্তবায়নে প্রতি বছর পথচারী অসহায় গরিব দুস্থদেরকে ইফতার করানোর চেষ্টা করি।

এ সময় উপস্থিত ছিলেন শিবু প্রসাদ চৌধুরী, মো ওমর ফারুক, মোরশেদুল আলম, রফিকুল আলম বাপ্পী, হোসেন আহমেদ রুবেল, কামরুল হাসান, আবু তাহের রানা, মাহমুদুল করিম, মনিরুল ইসলাম, জুবায়ের আলম আশিক, মোহাম্মদ রুবেল, মো. ইসমাইল সাকিব, জাহিদ হাসান সাইমুন, মোহাম্মদ তামিম ও ইমরান আহমেদ ইমু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com