• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ওমরা পালন শেষে দেশে ফিরলেন হাসনা মওদুদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৩:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৩:৫৪

 

নোয়াখালী প্রতিনিধি
পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সাংসদ হাসনা জসিম উদদীন মওদুদ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সৌদি আরব এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান।

এসময় তাকে অভ্যর্থনা জানাতে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার ২৩ মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন হাসনা মওদুদ। উমরাহ পালন শেষে তিনি দেশ ও জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। এ সময় তার কয়েকজন নিকট আত্মীয় তার সঙ্গে ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম