• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সাংবাদিকতার পাঠ চুকিয়ে নায়িকা হলেন লহমা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ৮:৪০
আপডেট: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ৮:৪০

সাংবাদিকতার পাঠ চুকিয়ে নায়িকা হলেন লহমা

বিনোদন ডেস্ক

লন্ডনে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষে কলকাতায় ফেরেন লহমা ভট্টাচার্য। কাজ শুরু করেন সংবাদমাধ্যমে। পাশাপাশি অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন। এরইমধ্যে টালিউড সুপারস্টার জিতের অফিস থেকে ডাক পড়ে। দিন বদলে যায় তার। জিতের ‘রাবণ’ ছবির নায়িকা হয়ে টালিউড সফর শুরু করেন লহমা।

রোববার (২৭ মার্চ) নতুন নায়িকার সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দেন জিৎ। সামাজিক মাধ্যমে তার পোস্ট করা ভিডিওর কমেন্ট বক্সে নতুন নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

‘রাবণ’-এর রাই চরিত্রটি নিয়ে লহমা বলেন, ‘টিপিক্যাল হিরোইনের চরিত্র নয় রাই। বেশ স্ট্রং হিসেবেই তাকে দেখানো হয়েছে। খুবই প্রাণবন্ত একটা চরিত্র। একই সঙ্গে অত্যন্ত কৌতুহলী। কোনো ঘটনার সত্যতা জানার জন্য যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত।’

সুপারস্টার জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘জিৎ দা’র সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। সমস্ত ক্ষেত্রে সাহায্য করেছেন। গানের ক্ষেত্রে কিংবা কোনো সংলাপের ক্ষেত্রে খুব নার্ভাস লাগতো। কিন্তু জিৎ দা খুব সাহায্য করেছেন। আমার শুধু ধন্যবাদ ছাড়া আর কিছুই বলার নেই।’

প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘রাবণ’। জিৎ ও লহমা ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। ছবিটি নিয়ে বেশ আশাবাদী নতুন নায়িকা লহমা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com