• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ওপর চেপে বসেছে : আমিনুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৮:১৫
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৮:১৫

96662587 16

আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ওপর চেপে বসেছে : আমিনুল হক

দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক
দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ওপর চেপে বসেছে। দেশ স্বাধীন হলেও জনগণ স্বাধীন হতে পারেনি। কেউ এখন মুক্তভাবে কথা বলতে পারি না। সবার কণ্ঠ রোধ করা হচ্ছে। জনগণের পক্ষে কথা বললেই গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।

আজ বৃহস্পতিবার গুলশানে ইমানুয়েল পার্টি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির বনানী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়ো মাহফিলের আগে আলোচনায় তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আওয়ামী সরকার দেশের অবস্থা বারোটা বাজিয়ে, দেশের গণতন্ত্র, অর্থ লুটপাট, ভোট ও ভাতের অধিকার ধ্বংস করে দিয়েছে। সরকারের কিছু অসাধু সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। বাংলাদেশের জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। কোনো অবস্থাতেই আওয়ামী সরকারের শেষ রক্ষা হবে না। আওয়ামী সরকারের পতনের আন্দোলনে অংশ নিতে দলের সব স্তরের নেতাকর্মীসহ জনগণকে রাজপথে নেমে আসার জন্য আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য স্বাধীনতা যুদ্ধের মতো আরেকটি যুদ্ধ করতে হবে। এর জন্যও সবাইকে প্রস্তুতি নিতে হবে।

বনানী থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, মহানগর সদস্য এবিএমএ রাজ্জাক, রেজাউর রহমান ফাহিম, মিজানুর রহমান বাচ্চু, হুমায়ুন কবির রওশন, ইমান হোসেন নূর, মাহামুদুর রহমান মনা, যুবদলের শাহজাহান সরদার, কৃষকদলের সাইদুজ্জামান আরিফ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com