• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেসিসির ৬নং ওয়ার্ড সিডিসি ক্লাষ্টারের কোষাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের তদন্তের নির্দেশ

প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১:০৬
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১:০৬

9666235874

কেসিসির ৬নং ওয়ার্ড সিডিসি ক্লাষ্টারের কোষাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের তদন্তের নির্দেশ

খুলনা প্রতিনিধিঃ
নগরীর ৬নং ওয়ার্ড সিডিসি ক্লাষ্টার কোষাধ্যক্ষ বিনু ইসলামের বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগ উঠেছে। এব্যাপারে কেসিসির মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক কেসিসির প্রশাসনিক কর্মকর্তা আবিরুল জব্বারকে সঠিক তদন্ধের নির্দেশ দিয়েছেন। সিডিসি ক্লাষ্টারের প্রেসিডেন্ট বিথিকা রানী বিশ্বাসের অভিযোগে জানা যায়, উক্ত সিডিসি ক্লাষ্টার কোষাধ্যক্ষ বিনু ইসলাম মাতৃত্বকালীন ভাতার টাকা বিভিন্ন সময়ে অভিনব কৌশলের মাধ্যমে কুমারী, বিধবাদের গর্ভবতি দেখিয়ে দূর্ণীতির আশ্রয় নিয়ে উক্ত মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাত করেছেন। এব্যাপারে ইতোপূর্বে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামে টাকা আত্মসাতের সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি গত ২২ ডিসেম্বর, ২২ ইং তারিখে বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশের দিনে ৬নং ওয়ার্ড আলীগ কার্যালয় ভাংচুরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেত্রী হিরাকে সিডিসির গঠনতন্ত্র বহির্ভূতভাবে সিডিসির ক্যাশিয়ার ও ক্লাস্টারের সেক্রেটারি পদে বিনু ইসলাম বহাল করেছেন যাহা নিয়ম বহির্ভূত। উল্লেখ্য সম্প্রতি আবারও বিনু ইসলামের বিরুদ্ধে কিশোরী সহায়তা প্রকল্পের বই আসার আগেই তিনি সিডিসি ক্লাস্টারের প্রেসিডেন্টের স্বাক্ষর রেজুলেশনে জ্বল করে টাকা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে তিনি উত্তোলনকৃত টাকা সিডিসি কার্যালয়ে জমা দেন। এব্যাপারে সিডিসির টাউন ম্যানেজার মোঃ মোস্তফার মোবাইল নম্বর (০১৭১৭১১৭১৬৭) এবং কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবিরুল জব্বার (০১৭১১৩১০৩১৭) এর সহিত যোগযোগ করা হলে উভয়ই অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং অবিলম্বে তদন্ত প্রতিবেদন রিপোর্ট মেয়রের নিকট প্রদান করা হবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। এবিষয়ে বিনু ইসলামের মুঠফোনে (০১৭২৫৩০৪৪৩৮) একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে ৬নং ওয়ার্ড সিডিসি ক্লাষ্টারের আওতাধীন অসহায় উপকারভোগীরা বিনু ইসলামের বিরুদ্ধে সঠিক তদন্তের জন্য সিটি মেয়রের নিকট জোর দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com