• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবিলম্বে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১০:৩১
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১০:৩১

96625874

অবিলম্বে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার তো কথা শুনবে না। এই সরকার কথা শোনার সরকার নয়।

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি এবং র‌্যাবের হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যু ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের উদ্যোগে এই মানববন্ধন হয়।

রাশেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার দাবি করেছে এবং সাংবাদিক শামসুজ্জামানের বিচার চায়। কিন্তু তাদের বিচার কে করবে? শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়ার নাকি শিক্ষক হওয়ারই যোগ্যতা নেই। এসব লোককেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভিসি, প্রক্টর বানানো হচ্ছে। সংকট উত্তোরণে আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই।

গণঅধিকার পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জনগণের ওপর দমনপীড়নের মাত্রা দিনকে দিন বাড়িয়েই চলছে। নওগাঁতে র‍্যাব সুলতানা জেসমিন নামক এক নারীকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা জেসমিন হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, ড. মালেক ফরাজী, ড. মাহবুবুর রহমান, পাঠান আজহার, যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের, তারেক রহমান, মোহাম্মদ শামসুদ্দিন, হোয়াইচিং মংচাক, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবীর, নাজমুল হুদা, সদস্য তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com