• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকার অবস্থা দেখলে খারাপ লাগে: কাদের

প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ১১:০৬
আপডেট: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ১১:০৬

93658 7

ঢাকার অবস্থা দেখলে খারাপ লাগে: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

বিশ্বের ১৪০ টি সিটির মধ্যে ঢাকা ১৩৭তম মোস্ট আন লিভেবল (বসবাসের অযোগ্য) সিটির অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আবার সবচেয়ে বেশি দূষিত। দুইটি অপবাদ আমাদের। দেখতে খারাপও লাগে। লজ্জাও লাগে।

ঢাকার বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকা শহর সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশ্বের যে ১১টি দেশ অগ্রসর তার একটি, সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না। একটুও মানায় না।

মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ড্রাফট ফাইনাল রিপোর্টের ওপর মতামত গ্রহণের জন্য সেমিনারে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটা শহর৷ আমরা এভাবে আর থাকতে চাই না। এ সাবওয়ের স্বপ্ন দেখেন শেখ হাসিনা। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নেই। আড়াই কোটি মানুষের এই নগরীতে সাবওয়ে নির্মাণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব বলে মনে করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com