• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

গ্রেফতার হতে পারেন বলিউড তারকা আমিশা প্যাটেল

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৪:০৩
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৪:০৩

গ্রেফতার হতে পারেন বলিউড তারকা আমিশা প্যাটেল

বলিউড তারকা আমিশা প্যাটেল আজকাল সিনেমায় নিয়মিত নন। তাই আগের মতো আলোচনায়ও নেই। তবে ব্যক্তিগত একটি ঘটনায় ফের আলোচনায় এলেন তিনি। আইনি জটিলতায় পড়েছেন আমিশা। তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় আমিশা ও তার ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে রাঁচির সিভিল কোর্ট। মামলাটি দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং নামের এক প্রযোজক।

ওই প্রযোজকের অভিযোগ, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেছিলেন। এরপর তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেন। তবে ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনও তা শেষ হয়নি।

অজয় কুমার সিং-এর দাবি, আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। পরে আমিশা অজয় কুমার সিংকে ২০১৮ সালের অক্টোবরে ২.৫ কোটি এবং ৫০ লাখ রুপির দুটি চেক দিয়েছিলেন, যা বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে জানা গেছে, মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত ছিলেন না, সেকারণে অসন্তোষ প্রকাশ করেছে রাঁচি সিভিল কোর্ট। মামলাটির পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com