• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ইফতার বিতরণ

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৪:৩৯
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৪:৩৯

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ইফতার বিতরণ

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিকেলে ইফতার বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন আজ বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সালাম পৌঁছে দেন ও জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পুনর্বাসনের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত সময়ের মধ্যে ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করতে পারে সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।