• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ভীষণ ভয়ংকর রকমের ভালোবাসা দরকার মাহির

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৬:১৯
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৬:১৯

ভীষণ ভয়ংকর রকমের ভালোবাসা দরকার মাহির

গেল ২৮ মার্চ পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।

সাধারণত তারকারা সন্তানের মুখ দেখাতে খানিকটা সময় নেন। এদিক থেকে ভিন্ন পথে হেঁটেছেন মাহি। সন্তান জন্মের পাঁচ ঘণ্টা পার হতে না হতেই ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় স্বামী-সন্তানসহ ছবি পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ তার সেই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। এবার সবার উদ্দেশে একটি বার্তা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

তিনি লেখেন, এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে এই সমস্ত জিনিস কারও সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। আমি কোনো কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার। তুমি তো জানো।

তিনি আরও লেখেন, কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা-ব্যথা তো আবার কোমরব্যথা, আসলে যে কি সমস্যা সেটাও বুঝতে পারছি না। শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরাহ করে এসেছেন এই দম্পতি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com