• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

না’গঞ্জে ইফতার মুখে নিয়েই মৃত্যুও কোলে ঢলে পড়লেন খেলাফত মজলিসের আমীর

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:২২
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:২২

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
ইফতার মুখে নেয়ার পরই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মহফিলে এ ঘটনা ঘটে।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের এই ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (৭ এপ্রিল) শহরের আজাদ হলে ইফতারের সময় মুখে খাবার তোলেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। এসময় তিনি আকস্মিক স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে দ্রুত শহরের চাষাঢ়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের আমীর ইন্তেকাল করেছেন। ইফতারের সময় খাবারে মুখে নেওয়ার পর তিনি স্ট্রোক করে মারা যান। পরে তাকে ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম