• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এই সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে : আমীর খসরু

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:৪১
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:৪১

 

বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, এই সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে। কিছুদিন আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে কারাগারে পাঠানো হয়। তার অপরাধ ছিল, তিনি সংবাদে মানুষের পেটে ভাত নাই লিখেছেন। অথচ তার রিপোর্টটি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা ছিল। শামসুজ্জামানের রিপোর্টের চেয়েও কঠিন ভাষা লেখা হয়েছে সাউথ এশিয়ান ইকোনমিক ফোরামের প্রতিবেদনে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ইকোনমিক ফোরামের প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসে সারাদিনে এক বেলা খেতে পারেনি এমন লোক ২৮ শতাংশ বাংলাদেশে আছে। বাংলাদেশে বর্তমানে যেটি চলছে, এটিকে বলে দুর্ভিক্ষ। এর চেয়ে খারাপ কোনো দেশে হতে পারে না।

শুক্রবার চট্টগ্রামে কৃষক দলের ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে, তারা কত কঠিন সময় পার করছে। সংবিধানের কথা বলে, তারা আরেকবার ভোট করার পাঁয়তারা করছে। সংবিধান কী? এই যে শামসুজ্জামানকে নিয়ে গেছেন সেটি কি সংবিধানের লঙ্ঘন নয়। ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মামলা। এটি কি সংবিধানের লঙ্ঘন নয়। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এইবার সংবিধানের কথা বলে পার পাওয়া যাবে না।

আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলীয় নেতাকর্মী ও চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আ ন ম খলিলুর রহমান। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং মো. আজম খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম