• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গোসল করতে গিয়ে,পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ১:৫২
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ১:৫২

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীল হাতিয়াতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ফারিহা আক্তার (৩) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামের ইউসুফের মেয়ে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চাটির মা প্রবাসে থাকায় সে তাহার নানার বাড়িতে নানুর সাথে থাকত।শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে নানার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ফারিহাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম