• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না: রুমিন ফারহানা

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৬:২৬
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৬:২৬

 

কেন্দ্রীয় বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। মানুষের অবস্থা খুবই খারাপ, এখন মানুষ জেগে উঠেছে। উন্নয়নের নামে যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। জনগণের ভোটে যখন বিএনপি ক্ষমতায় আসবে প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে।

শনিবার (০৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে সরাইল উপজেলা গরু বাজার মাঠে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির এমন একটি কর্মী নেই, যার নামে মামলা হয়নি। আমি-সহ সকল কর্মীদের নামে মামলা হয়েছে। কয়েক মাসে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। আমাদের মহাসচিবকে দিনে গ্রেপ্তার করতে ভয় পান বলে রাতের বেলায় অন্ধকারে গ্রেপ্তার করেছেন। মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সরকার ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যে কষ্ট দিয়েছেন। আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। ব্রয়লার মুরগিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। আপনার লুটারের দল তাই আপনারা কি করে বুঝবেন মানুষের কষ্ট।’

এ কর্মসূচিতে সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ শামীম। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, যুবদলের আহ্বায়ক মো. সুফিয়ান, যুবদলের সদস্য সচিব মো. নুর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল লস্কর, সৈয়দ জাকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম