• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দুর্যোগ-দুর্বিপাকে সবসময় আওয়ামী লীগই দেশের জনগণের পাশে থাকে: আমিনুল

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৬:৫৮
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৬:৫৮

96632587 9

দুর্যোগ-দুর্বিপাকে সবসময় আওয়ামী লীগই দেশের জনগণের পাশে থাকে: আমিনুল

দুর্যোগ-দুর্বিপাকে সবসময় আওয়ামী লীগই দেশের জনগণের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, বৈশ্বিক আর্থিক সংকটের বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ। করোনার সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় নিজেদের সঁপে দিয়েছিলেন। ভবিষ্যতে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে কাজ করে যাবে। তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম আমিন বলেন, যারা দেশকে টানা পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, সার-বিদ্যুতের দাবিতে মিছিল করার অপরাধে গুলি করে মানুষ হত্যা করেছিল, গণতন্ত্রের ধারাবাহিকতা নস্যাতের লক্ষ্যে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ১৬৪ জন নিরপরাধ মানুষ হত্যা করেছিল, তাদের আজকে শুধু মিডিয়ায় সরকারের সমালোচনা ছাড়া আর কোনো কাজে নেই। তারা মানুষের পাশে নেই। করোনাকালেও তাদের পাশে পায়নি দেশবাসী। আজ তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালুর সভাপতিত্বে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সাইফুদ্দিন সিদ্দিকী, এ কে আজাদ, প্রদীপ কুমার, জসিম উদ্দিন, শাহজাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আসাদ প্রমুখ।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সাতকানিয়া ও লোহাগাড়ায় ছয় হাজার পরিবারের মাঝে নিজ উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করেন। আজ আরও এক হাজার পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com