• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনগণের আন্দোলনের স্রোতে ভেসে যাবে সরকার : যুবদল সভাপতি

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১০:২৯
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১০:২৯

জনগণের আন্দোলনের স্রোতে ভেসে যাবে সরকার : যুবদল সভাপতি

জনগণের আন্দোলনের স্রোতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছে। এবার তাদের বিদায় নিতেই হবে।

আজ মঙ্গলবার বিকেলে যুবদলের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে টুকু এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, এ সরকারকে যদি হটাতে হয়, গণঅভ্যুত্থান প্রয়োজন। গণঅভ্যুত্থান তখনই সম্ভব হয় যখন জনগণ, নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে। ইনশাল্লাহ সেই গণঅভ্যুত্থান অতি দ্রুত এ দেশে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে সরকারের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুবদলের রাজশাহী বিভাগীয় সহসভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, গোলাম মোস্তফা সাগর, হারুন-অর রশীদ শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুল হক, মাহফুজুর রহমান, সাইদুর রহমানসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com