• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় আছে: ডা. শাহাদাত

প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ২:৩০
আপডেট: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ২:৩০

সরকার ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় আছে: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এ সরকার ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশে লুটপাটের রাজত্ব চলছে। এ সরকারের লুটপাটের কারণেই আজ সবকিছুর মূল্যবৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। যেকারণে আপনাদের আজ সবকিছুই বেশি দামে কিনতে হচ্ছে। নিম্ন আয়ের অনেক মানুষকে বাজার থেকে খালি হাতে বাসায় ফিরতে হচ্ছে। দিশেহারা সাধারণ মানুষ। অসহায় মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়েছে।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার (১১ এপ্রিল) নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে অসহায় দুস্থদের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এ সরকার জনগণের সরকার নয়। এ সরকার একদলীয় সরকার। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। তাই মহিলা দলের নেতাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রাজপথে থাকতে হবে।

নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরীর সভাপতিত্বে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, শামসুন নাহার, সাংগঠনিক সম্পাদক তাসলিমা বেগম, সহ-সাংগঠনিক ফরিদা ইয়াসমিন, দপ্তর সম্পাদক আয়েশা আকতার সানজি প্রমুখ।