• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আজিজুর রহমান মুসাব্বিরকে কেরানীগঞ্জ জেলগেট থেকে গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ৩:১৫
আপডেট: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ৩:১৫

আজিজুর রহমান মুসাব্বিরকে কেরানীগঞ্জ জেলগেট থেকে গ্রেফতার

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর-এর নিন্দা ও প্রতিবাদ
মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিনে মুক্তিলাভের পরও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে কেরানীগঞ্জ জেলগেট থেকে গ্রেফতার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এপ্রিল ১২, ২০২৩, এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের ও গ্রেফতারের পাশাপাশি জামিনে মুক্তিলাভের পরও জেলগেট থেকে গ্রেফতারের এক অমানবিক ও হিংসাত্মক খেলায় মেতে উঠেছে। বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিষ্ট সরকার কর্তৃক দেশব্যাপী নজীরবিহীনভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এই ধরণের মানবতাবিরোধী কর্মকান্ড চালানোর জন্য কঠোরভাবে সমালোচিত হলেও সরকার তা পরোয়া করছে না। মানুষের মৌলিক মানবাধিকারকে তোয়াক্কা না করে দেশ শাসনে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা বাস্তবায়নে গুরুত্বারোপ করা হচ্ছে বলেই দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসন ও অনাচারের করাল গ্রাস থেকে দেশকে এখনই মুক্ত করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে জেলগেট থেকে গ্রেফতার চলমান অপশাসনেরই নিরবচ্ছিন্ন অংশ।
আমি আজিজুর রহমান মুসাব্বিরকে জেলগেট থেকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
জামিনে মুক্তিলাভের পরও প্রতিনিয়ত দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদেরকে জেলগেট থেকে গ্রেফতার বন্ধ এবং অবিচার-অনাচার বন্ধেরও আহবান জানাচ্ছি।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com