• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে ২৫ বছরের পুরাতন গাছ কাটলো কলেজ অধ্যক্ষ

প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ৫:৩৪
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ৫:৩৪

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কলেজে ২৫ বছরের পুরাতন গাছ কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে।
শনিবার (১৫ এপ্রিল) সরেজমিনে আড়াইহাজারের উচিৎপুরা এলাকার হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের মাঠের এসব গাছ কেটে বিক্রির জন্য রাখা হয়েছে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিনের পুরাতন এসব গাছ কর্তনে তীব্র ক্ষোভ বিরাজ করছে কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে।
জানা যায়, ২৫ বছর ধরে কলেজের সূচনালগ্ন থেকে এ গাছগুলো এখানে বেড়ে উঠেছে। যুগের পরিক্রমায় বিভিন্ন কিছু পরিবর্তন হলেও গাছগুলো সেই পূর্বের মতই সবাইকে ছাইয়া দিয়ে আসছিল। কলেজের মাঠের মাঝে বিভিন্ন স্থানে এ গাছগুলো ছিল। তবে হটাৎ করেই গত কয়েকদিন ধরে গাছগুলো কেটে বিক্রি করে দেয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এম এ সালাম বলেন, আমরা নতুন ভবনসহ নানা উন্নয়ন করেছি এবং এখান দিয়ে নতুন ভবনে যাবার একটি রাস্তা হবে তাই এগুলো কেটে ফেলা হয়েছে। যে কয়টা গাছ কাটা হয়েছে তারচেয়ে বহুগুন বেশী গাছ লাগানো হয়েছে। এগুলো ভবন ঘেঁষা গাছ ছিল।
তবে তার কথা সাথে সরেজমিনে কোন মিল পাওয়া যায়নি। সেখানে দেখা যায়, গাছগুলো মাঠের মাঝে। কেটে ফেলা গাছগুলো চামুল গাছ বলে জানা যায়।
অধ্যক্ষ আরো জানান, কলেজের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই এগুলো কেটে ফেলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, আমরা বিষয়টা অবগত হয়েছি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি এগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাঠা হয়েছি কিনা সেটি অনুসন্ধান করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উনাকে নির্দেশনা দেয়া হয়েছে। এখানে যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম