• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে দূতাবাসে বিএনপি

প্রকাশ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ৪:১৬
আপডেট: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ৪:১৬

মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে দূতাবাসে বিএনপি

বাংলাদেশে অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় গিয়েছে বিএনপির প্রতিনিধি দল।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ বৈঠক হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির এ প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।