• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সবকিছুর দাম বাড়লেও আ’ লীগের দাম প্রতিদিন কমছে : গয়েশ্বর

প্রকাশ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ১০:৩৩
আপডেট: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ১০:৩৩

সবকিছুর দাম বাড়লেও আ’ লীগের দাম প্রতিদিন কমছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সবকিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম প্রতিদিন কমছে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়ছে সেটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে সবকিছুর দাম বাড়লেও প্রতিদিন আওয়ামী লীগের দাম কমছে।

আজ রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় দপ্তর কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় এই ইফতার ও দোয়া মাহফিল হয়।

দলের আন্দোলন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, আন্দোলন বলে কয়ে হয় না। ঈদের আগে নয়, পরে নয়; আমরা আন্দোলনের যুদ্ধের মধ্যেই আছি। এই আন্দোলনের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদি সরকারের পতন হবে।

তিনি বলেন, সরকার প্রায়ই বলে বিদেশিদের চাপ আমি ভয় করি না। তার মানে বিদেশিদের চাপ আছে।

বিএনপির আন্দোলনে জনগণের সবসময় সমর্থন থাকে মন্তব্য করে গয়েশ্বর বলেন, ২০১৩ সালে যে আন্দোলন হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে তখন জনগণ আমাদের ওপর মারাত্মকভাবে আস্থা রেখেছিল। এখনো রেখেছে সেই আস্থা। সে কারণে আমরা কেউ কেউ বলি রোজার পরে ঈদের পরে আন্দোলন হবে। আমি বলি আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। ওই সময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবি করেন।

দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমরা যে আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সময় চলে এসেছে। ইনশাআল্লাহ সেইদিন বেশি দূরে নয় যে কোনো সময়ে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসবে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহদপ্তর সম্পাদক মোহাম্মাদ মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও দপ্তর সংযুক্ত তারিকুল আলম তেনজিং, আব্দুস সাত্তার পাটোয়ারী, মশিউর রহমান বিপ্লব, ইকবাল হোসেন শ্যামল, মৎসজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, ওলামা দলের শাহ মো. নেছারুল হক, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন সরকার তুহিন, শামীম পারভেজ, বিএনপি নেতা জাকির হোসেন, বিএনপি নেত্রী নাদিয়া পাঠান পাপন, যুবদলের প্রকাশনাবিষয়ক সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাউসার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com