• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

শেখ মোঃ মখন মিয়ার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:৪০
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:৪০

9663696 3

শেখ মোঃ মখন মিয়ার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি এবং দক্ষিন সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সমাজসেবক শেখ মোঃ মখন মিয়ার মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, শেখ মোঃ মখন মিয়ার মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ কণ্ঠস্বর এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম ।

শোকবার্তায় নেতৃদয় বলেন, “মরহুম শেখ মোঃ মখন মিয়া সকলের কাছে একজন ধার্মিক, সজ্জন, বিনয়ী ও সাহসী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন খাটি দেশপ্রেমিক নেতাকে হারালো যার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি, আদর্শ ও দর্শনকে প্রতিষ্ঠা করতে এবং সিলেট জেলায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম শেখ মোঃ মখন মিয়া যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।”

শোকবার্তায় নেতৃদয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com