• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গোলাপগঞ্জে পৌর যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৪:৩৫
আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৪:৩৫

 

সিলেট প্রতিনিধি
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে দুর্নীতি, লুটপাট ও দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে সরকার পতনে যুবদল প্রস্তুত থাকতে হবে। গুলির মুখেও রাজপথে থাকবে যুবদল। এই আন্দোলনে জিয়ার সৈনিকেরা সরকারের পতন নিশ্চিত করে জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষ কিনতে পারছে না। এমন অবস্থায় যুবদল বসে থাকতে পারে না। সবাইকে রাজপথে নামতে হবে। যত দিন এই সরকারের পতন না হবে, তত দিন পর্যন্ত এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।
তিনি বুধবার (৩০ মার্চ) বিকেল ৪টায় গোলাপগঞ্জ পৌর যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পাশাপাশি তিনি আগামী ৫ দিনের মধ্যে পৌর যুবদলের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে জেলা যুবদলের নিকট প্রেরণ করতে হবে।
গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্নার পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, সরকারের ভয়াবহ দু:শাসনের জবাব দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে। কোন স্বৈরাচারী শাসক দেশে দু:শাসন চালু রেখে জনগণের রোষানল থেকে রেহাই পায়নি। দু:শাসনের জবাব দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম মঞ্জুর, লিটন আহমদ, মতিউর রহমান আফজল। বর্ধিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা তারেক আহমদ।
অন্যান্যের মধ্যে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, নুরুজ্জামান জুবেল, রাজু আহমদ, মো. শাহ আলম, কামাল আহমদ, রাসেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ কাদির, শাহজাহান, আবুল কালাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফয়ছল আহমদ, ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, পৌর যুবদলের সদস্য শাকেল আহমদ, টিপু আহমদ, সানি আহমদ, ১নং ওয়ার্ড যুবদল নেতা জুনেদ আহমদ, ২নং ওয়ার্ডের টিপু সুলতান, হেলাল হোসেন, ৪নং ওয়ার্ডের এমরান আহমদ, ৫নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সুজন আহমদ, ৯নং ওয়ার্ডের শাকিল আহমদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম