• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

গালাগালি করে তোপের মুখে শাহরুখের মেয়ে সুহানা

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ১১:০২
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ১১:০২

9663336985

গালাগালি করে তোপের মুখে শাহরুখের মেয়ে সুহানা

অভিনয়ে সকলের মন জয় করলেও খেলার মাঠে প্রায়ই বিতর্কের মুখে পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এবার বাবার পথেই হাঁটলেন সুহানা। আইপিএলের মাঠে নিজের কীর্তির জন্য চর্চায় শাহরুখ খানের মেয়ে।

রবিবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে যায় কলকাতার নাইটরা। আর তাতেই বেজায় হতাশ সুহানা। এমনকি হতাশার চোটে তার মুখে অশ্লীল ভাষার ফুলঝুরি। এই দৃশ্য পুরোটা ধরা পড়েছে ক্যামেরায়। সুহানার সেই গালাগালি দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা।

মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার ঈশান কিষাণের আউট হওয়ার মুহূর্তে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নাইট সমর্থকরা ফেটে পড়েছিল উচ্ছ্বাসে। ওই সময়েই আবেগে ভেসে গিয়ে সুহানার মুখ দিয়ে বেরিয়ে যায় গালাগালি। তবে কাউকে উদ্দেশ্য করে যে কোনো খারাপ কথা বলতে চাননি তিনি, তা বোঝা গেছে ভিডিও দেখেই। তাতেও সমালোচনা থামেনি শাহরুখকন্যাকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকের দাবি, ‘বাবার পরে এবার ওয়াংখেড়েতে ঢোকা বন্ধ হবে মেয়েরও।’ তবে অনেকে আবার সুহানাকে এতটা আবেগপ্রবণ দেখে খুশিও হয়েছেন। তাদের বক্তব্য, ‘বাবার মতো মেয়েও নিজের দল আর খেলা নিয়ে একই রকম প্যাশনেট।’

কয়েক দিন আগেই নিজের প্রথম সাফল্যের স্বাদ পেয়েছেন সুহানা খান। তখনো সমালোচনা পিছু ছাড়েনি বলিউডের ‘বাদশাহ’র মেয়ের। এখনো পর্যন্ত বলিউডে অভিষেক হয়নি তার। তবে তার আগেই আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা। মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা শাহরুখ খান। তবে সেখানেও ‘স্বজনপোষণ’-এর প্রসঙ্গ টেনে খোঁচা দিতে ছাড়েননি নিন্দুকরা।

খুব শীঘ্রই জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন সুহানা। ভক্তদের পাশাপাশি নিন্দুকেরাও অপেক্ষা করছে সুহানার প্রথম কাজের। বাবার মতো সকল বাধা পেরিয়ে কতটা আলো ছড়ান সুহানা, সেটাই এখন দেখার বিষয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com