• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিল্প ও সাহিত্য

নীচতার গল্প : শহীদুল্লাহ ফরায়জী

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ১:৩০
আপডেট: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ১:৩০

 

কেউ কেউ
অন্য ধর্মকে, অন্য বিশ্বাসকে,
অন্য সমাজকে নীচু ভাবে,
কেউ কেউ
নিরন্ন মানুষকে, ভিক্ষুককে,
নীচু ভাবে।

শেষে এই নীচতাই হয়ে যায়
তার মনের বাসনা
নিজেই নীচতায় ক্ষুধার্ত হয়ে পড়ে
আর উঁচু হতে পারে না।

কেউ কেউ
অন্যকে অপমানিত ক’রে
নিজেকে ক্ষমতাবান ভাবে,
অথচ জানেই না-
সে কবে বরবাদ হয়ে গেছে।

কেউ কেউ
অন্যকে পায়ের নিচে রেখে
অহংকে শক্তিশালী করতে চায়,
কিন্তু জানেই না
সে কবে আত্মসমর্পণ করে ফেলেছে।

কেউ কেউ
সত্য ছেড়ে পরাক্রমশালী হতে চায়
মনে করে সত্য গোপন থাকবে,
কেউ তার কেশাগ্র স্পর্শ
করতে পারবে না,
কিন্তু সে বুঝেও না
সত্য ছাড়া আত্মশুদ্ধি হয় না।

কেউ কেউ
আত্মাকে খুঁজে বেড়ায়
অথচ সে নিজেই জানে না
আত্মা তার কাছে কবে ছিল!

কেউ কেউ
দর্শন, আত্মতত্ত্ব ও কীর্তিকে
মহৎ করে প্রকাশ করতে চায়,
অথচ সে জানেই না
সকল অর্জন হবে- অঘোষিত ও নিঃশব্দে।

[email protected]

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম