সিলেট জেলা বিএনপি উপদেষ্টা, সাবেক জেলা সহ-সভাপতি ও সিলেটের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব , মোল্লারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মকন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম. সাধারণ সস্পাদক আবেদ রাজা.ও সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী এক শোক বার্তায় মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোক বার্তায় বলেন বিএনপির নেতা মকন মিয়া দীর্ঘদিনের জনপ্রতিনিধি. বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব মৃত্যুতে এক গুণীজনকে হারালাম। জাতীয়তাবাদী আদর্শের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন. আল্লাহ তাঁকে ক্ষমা করুন।

