• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রমজান শুরু হওয়ার পর থেকে জিনিসপত্রের মূল্য হু হু করে বেড়েছে : ডা. শাহাদাত

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ১১:৪৪
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ১১:৪৪

রমজান শুরু হওয়ার পর থেকে জিনিসপত্রের মূল্য হু হু করে বেড়েছে : ডা. শাহাদাত

দুর্নীতির কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয় পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হো‌সে‌ন। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আজ দেশের মানুষ অসহায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুর মূল্য ঊর্ধ্বগতিতে। রমজান শুরু হওয়ার পর থেকে জিনিসপত্রের মূল্য হু হু করে বেড়েছে। নিয়ন্ত্রণহীনভাবে চলছে সবকিছু। সরকারের কোনো মাথা ব্যথা নেই। এ সরকার শুধু দুর্নীতি আর দুঃশাসনের মধ্যে ডুবে আছে। দুর্নীতির কারণে আজ দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ফাউন্ডেশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে গড়া। জিয়াউর রহমান ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এটি একটি সেবামূলক সংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি বছর এই সংগঠনটি মানুষের কল্যাণ সহযোগিতা করে থাকে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশের এ দুঃসময়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়। কারণ মানুষ অসহায়ের মধ্যে দিন যাপন করছে। এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই একটি মহৎ কাজ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যকরী সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিকের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের রিহ্যাব কমিটির কেন্দ্রীয় সদস্য ডা. এস এম সারোয়ার আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

আরও ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সদস্য মো. কামরুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com