• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: নিহত বেড়ে ৮

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৩:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৩:০৩

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: নিহত বেড়ে ৮

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার লেকুরিয়া গ্রামের হাবিবের ছেলে সাইফুল (৩৫), একই জেলার সখিপুর থানার নূর মোহাম্মদের স্ত্রী হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের শাহজাহান কাজির ছেলে আরিফ কাজী, একই থানার ঢালী কান্দি গ্রামের বাসিন্দা মো. হাবিব লাকুরিয়ার ছেলে নিহত সাইফুল ইসলাম লাকুরিয়া (৩৫)। এছাড়া নিহত আরিফ কাজী শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের শাহজাহান কাজীর ছেলে। বাকি ৫ জন নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন, বিউটি (২৫),তাহিরা (১৫) প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান। আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাপা (১০), মারিয়া, সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশেদ (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯), আরিফ (২৭) এখনো চিকিৎসাধীন আছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান রিভেন বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘচনায় আহত-নিহতদের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক ঢাকা পোস্টকে বলেন, মুন্সীগঞ্জের বাস দুর্ঘটনার বিষয়ে এখনও আমি জানি না। শরীয়তপুরের পদ্মা ট্রাভেলস বাস হয়ে থাকলে আহত-নিহতরা শরীয়তপুরেরই বাসিন্দা হবেন৷ আমি জেনে বিস্তারিত জানাতে পারব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com