• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা এসেছে কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৩:০৬
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৩:০৬

ঢাকা এসেছে কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার দুপুরের এক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।

বিএনপির একটি সূত্র নয়া দিগন্তকে এ তথ্যটি জানান। তবে খালেদা জিয়ার দুই নাতনি কত দিন ঢাকায় থাকবেন, জানা যায়নি।

আগে থেকেই খালেদা জিয়ার সাথে অবস্থান করছেন কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি। গত ২১ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি। দুই নাতনি ও পুত্রবধূ নিয়ে বিএনপি চেয়ারপারসন এবারের ঈদুল ফিতর উদযাপন করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com