• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সব মামলায় জামিনের পরও কারাগার থেকে মুক্তি পেলেন না বিএনপি নেতা রিজভীর

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৮:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৮:৪৩

966369850 1

সব মামলায় জামিনের পরও কারাগার থেকে মুক্তি পেলেন না বিএনপি নেতা রিজভীর

সব মামলায় জামিনের পরও কারাগার থেকে মুক্তি পেলেন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানহানির অভিযোগে গোপালগঞ্জে দায়ের করা এক মামলায় গত মঙ্গলবার জামিন পান তিনি। ওইদিন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে প্রায় অর্ধশতাধিক মামলার সবগুলোতে জামিন লাভ করেন রিজভী। ফলে রিজভীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

এরপর আজ বৃহস্পতিবার বিকেলে কারাগারে স্বামীকে আনতে যান রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম। তবে তাকে কারাগারের ভেতরে যেতে দেওয়া হয়নি। পরে বাইরে দীর্ঘসময় অপেক্ষা করে তিনি রাত ৮টার দিকে বাসায় ফেরত আসেন।

আরজুমান আরা বেগম কালবেলাকে জানান, গোপালগঞ্জের মামলায় জামিনের পর জামিনের আদেশ ই-মেইলের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু কেন্দ্রীয় কারাগার থেকে জানানো হয়, জামিননামার মূল কপি লাগবে। তা না হলে জামিন হবে না।

রিজভীর স্ত্রী আরও বলেন, ডিজিটাল যুগেও যদি মূলকপি দেখিয়ে মুক্ত হতে হয় তাহলে এমন ডিজিটালের প্রয়োজনটা কী? মানসিকভাবে হয়রানি করার অভিযোগ তোলেন তিনি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত কথা বলতেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও হামলা-মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com