• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সপু জামিনে কারামুক্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৮:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৮:৪৬

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সপু জামিনে কারামুক্ত

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর সপু এ তথ্য নিশ্চিত করেছেন।

কারামুক্তির পর জেলগেটে সপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজসহ অন্যরা।

গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরের বাসা থেকে সরফত আলী সপুকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেলেও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়।