• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার এখনো অনেক গোপন কারাগার পরিচালনা করছে, অভিযোগ ইশরাকের

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৮:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৮:৫১

সরকার এখনো অনেক গোপন কারাগার পরিচালনা করছে, অভিযোগ ইশরাকের

আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে এখনো অনেক গোপন কারাগার পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণকালে এ অভিযোগ করেন তিনি।

রাজধানীর গোপীবাগে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে এই অনুষ্ঠান হয়।

ইশরাক হোসেন গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের উদ্দেশে বলেন, আজ যেভাবে জাগরণ সৃষ্টি হয়েছে, তাতে আর বেশি দিন নেই, অচিরেই আমরা খুনিদের বিচার করব। এসব গুমের সঙ্গে জড়িতদের সবাইকেই আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনব।

এ সময় গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ফিরে পাওয়ার আকুতি জানান তাদের হারিয়ে যাওয়া স্বজনদের।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘মায়ের ডাক’র প্রতিষ্ঠাতা সাঞ্জিদা ইসলাম তুলি, মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম আঁখি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com