• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নেত্রকোনায় নির্যাতিত নেতাকর্মীদের পরিবারকে বিএনপির উপহার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ১১:২৯
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ১১:২৯

নেত্রকোনায় নির্যাতিত নেতাকর্মীদের পরিবারকে বিএনপির উপহার

বিগত দিনের আন্দোলন সংগ্রামে নেত্রকোনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দ্বারা বিএনপি ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের ঈদ উপহার দিয়েছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক মাহফুজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কি, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আশিকুর রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিপন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজাহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম দেলোয়ার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার, সিনিয়র সহ-সভাপতি লিপি আক্তার, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আলেয়া সিরাজ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোখশেদুল ইসলাম রাজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক নেতা ক্রসফায়ারে নিহত আমজাদ হোসেনের মা ও তার পরিবারে সদস্যদের হাতে এবং সদর উপজেলা কৃষকদলের নেতা মরহুম আব্দুল জলিলের বিধবা স্ত্রী ও এতিম সন্তানদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহারসামগ্রী হিসেবে নগদ টাকা তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com