• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদে বাড়ি ফেরা হলো না মৌয়ালের

প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৯:৫৩
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৯:৫৩

Capture 255

ঈদে বাড়ি ফেরা হলো না মৌয়ালের

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে মো. মন্টু গাজী নামে এক মৌয়াল বাঘের কবলে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন ভুক্তভোগীর সহকর্মীরা ফিরে এসে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত বুধবার (১৯ এপ্রিল) সুন্দরবনের দক্ষিণ তালপট্টি থেকে মন্টুকে বাঘে নিয়ে যায় বলে জানান তারা। ভুক্তভোগী মন্টু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাবুদ আলী গাজী।মন্টুর সহকর্মী রুহুল আমিন মৌয়াল জানান, গত ১ এপ্রিল তারা বুড়ি-গোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু আহরণের অনুমতি নিয়ে সুন্দরবনে ঢোকেন তারা। তারা সুন্দরবনের ভারতীয় অংশে ঢুকে পড়লে গত ১৬ এপ্রিল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) তাদের নৌকা নিয়ে নেয়। বুধবার তারা ভেলায় চেপে নদীতে পার হয়ে তালপট্টি নামক স্থানে আসেন। সেখানেই একটি বাঘ মন্টুকে ধরে নিয়ে যায়। তারা মন্টুকে জীবিত বা মৃত উদ্ধার করতে চেয়েছিলেন। কিন্তু সেটি সম্ভব হয়নি। বনবিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে সুন্দরবনের কলাগাছি এলাকায় নামিয়ে দিয়ে যায়। শনিবার বিকেলে তারা গাবুরা এসে পৌঁছান।

ফরেস্ট স্টেশনের দাবি, মন্টুকে বাঘে ধরে নিয়ে গেছে নাকি ভারতীয় অংশে গিয়ে তিনি হারিয়ে গেছেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না।   বুড়ি-গোয়ালিনী ফরেস্ট স্টেশন দাবি করছে, মন্টুকে বাঘে নিয়ে গেছে বলে তাদের কাছে অভিযোগ করেন মৌয়াল রুহুল আমিন। সেখানকার কর্মকর্তা নূর আলমও একই কথা বলেছেন। তিনি বলেন, নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে ১১ মৌয়াল পাশ নিয়ে মধু আহরণে গিয়েছিলেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসেন চৌধুরী বলেন , আমরা মৌখিকভাবে এরকম একটি ঘটনার কথা শুনেছি। যিনি নিখোঁজ হয়েছেন তিনি সম্ভবত পাশ নিয়ে যাননি। এছাড়া দক্ষিণ তালপট্টি এলাকায় যাওয়ার জন্য আমাদের কোন অনুমতি নাই। এটি একটি অভয়ারণ্য এলাকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com