• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যিনি নিরপেক্ষ থাকবেন, তারই রাষ্ট্রপতি হওয়া উচিত : মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১:২৯
আপডেট: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১:২৯

96663

যিনি নিরপেক্ষ থাকবেন, তারই রাষ্ট্রপতি হওয়া উচিত : মির্জা ফখরুল

রাজনৈতিক ডামাডোলের মধ্যে এক উত্তেজনাপূর্ণ সময়ে আজ সোমবার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোঃ সাহাবুদ্দিন। তিনি এখন বঙ্গভবনের নতুন বাসিন্দা। তিনি এমন এক সময় রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, যখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বেড়েই চলেছে।

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, ‘এই রাষ্ট্রপতি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাই তো অগণতান্ত্রিক এবং অবৈধ। সংসদে আওয়ামী লীগের ‍দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে, আর বর্তমান সংসদের সদস্যরাই তাকে ভোট দিয়েছেন। অথচ এই সংসদই তো গণতান্ত্রিক নয়, দেশের মানুষের ভোটে নির্বাচিত নয়। সুতরাং এর বেশি বলতে চাই না।’

ফখরুল বলেন, ‘দেশের রাষ্ট্রপতি পদে অবশ্যই এমন ব্যক্তির থাকা উচিত, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ এ পদের মর্যাদা রক্ষা করতে পারবেন, যার কাছে সবাই যেতে পারবে, যার সঙ্গে সবাই কথা বলতে পারবে। দল-মত নির্বিশেষে সর্বক্ষেত্রে তিনি একটা নিরপেক্ষতা অবলম্বন করবেন, রাষ্ট্রের স্বার্থে সবার জন্য সমানভাবে কাজ করবেন। কিন্তু আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতির কাছ থেকে এমন আশা করা যায় না। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমরা কিছুই ভাবছি না। আমরা এখন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনে রয়েছি। আগে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা দরকার। আমাদের মূল ফোকাস হচ্ছে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন করা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com