• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া সরকার : মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৭:২১
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৭:২১

একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া সরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বিক অবস্থায় এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার কোনোভাবেই বিরোধী দল ও মত সহ্য করতে চায় না। তারা গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই। বিচারকরা আইন মোতাবেক বিচারকার্য পরিচালনা করতে পারছেন না বলেই বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জন নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে সাথে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার মিথ্যা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জন নেতৃবৃন্দের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ বর্তমান ভয়াবহ দুঃশাসনের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সাথে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারি জুলুম-নির্যাতন চলমান রাখা হয়েছে। তবে নিশিরাতের আওয়ামী সরকার এসব নির্মম কর্মকাণ্ড সংঘটিত করে নিজেদের রক্ষা করতে পারবে না, কারণ জনগণ এখন কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com