• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৪ দিনের জাপান সফর শেষে আজ ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ১২:৩৬
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ১২:৩৬

966636958

৪ দিনের জাপান সফর শেষে আজ ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে (আজ) শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।

তিনি শুক্রবার জাপানে তার চার দিনের সরকারি সফর শেষ করবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে তিনি গত ২৫ এপ্রিল টোকিও যান।

প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, প্রধানমন্ত্রীকে বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপান সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং ওয়াশিংটন সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ওয়াশিংটনের ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

শেখ হাসিনা ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড আর ম্যালপাস তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

২৯ এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন তুলে ধরে আগামী ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ারস অব বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বক্তৃতা করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন যাত্রা এবং বিগত পাঁচ দশকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে।

এছাড়া ‘বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক ৫০ ইয়ারস অব পার্টনারশিপ’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে।

একই দিন প্রধানমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র : ইউএনবি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com