• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৮:৪৭
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৮:৪৭

9666569

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.ফয়সাল (১৭) উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামের শাহজাহানের ছেলে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ফয়সাল বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও ফয়সাল বাড়িতে ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখোঁজি শুরু করে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে পুকুর থেকে তার মরদেহ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ফয়সাল মানসিক ভারসাম্যহীন চিল বলে জানা যায়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এক ঘন্টা চেষ্টা চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com