• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিসিসি নির্বাচনে ইভিএমের বদলে ব্যালটে ভোট গ্রহণের দাবি

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৪:৪৬
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৪:৪৬

বিসিসি নির্বাচনে ইভিএমের বদলে ব্যালটে ভোট গ্রহণের দাবি

আসন্ন বরিশাল সিটি কপোরেশন (বিসিসি) নির্বাচনে ইভিএম বাতিল করে ব্যালটে ভোট গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এ ছাড়া ১২ জুনের বিসিসি নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন এবং সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ারও দাবি জানান তিনি।

আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হওয়ায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি এবং ভোটাররা ভোট দিতে পারেনি। যার কারণে বিএনপিসহ অনেক দল নির্বাচনে অংশগ্রহণ না করার সিধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘ইভিএমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা অত্যন্ত সহজ। প্রযুক্তির কারণে ইভিএম ব্যবহার করে জালিয়াতিও করা যায়।’ তাই ইভিএম বাতিল করে বাংলাদেশের মত দেশে কাগজের ব্যালটে প্রচলিত পদ্ধতিতে ভোট গ্রহণ করাই সর্বোত্তম বলে তিনি মনে করেন।

তাই আমরা চাই ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যাতে করে ভোটাররা তাদের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

অপরদিকে তারা বলেন, ‘দেশের মানুষ এখনও সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা নিয়ে আছে তাই ভোটারদের ভীতি দূর করতে ভোট কেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সকল প্রকার অরাজক পরিস্থিতি মোকাবেলায় সেনা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করার দাবি জানান।’

সংবাদ সম্মেলনে এ সময় জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগরের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন শপ্রু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, জেলা সদস্য সচিব অ্যাড. এম এ জলিলসহ অন্যান্য উপস্থিত ছিলেন।