• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দলীয় গুরুত্বের কারণে সদস্য সংগ্রহ ও নবায়নের এই কাজটি যত্ন নিয়ে করতে হবে : তথ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ১০:৫৮
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ১০:৫৮

96663696 31

দলীয় গুরুত্বের কারণে সদস্য সংগ্রহ ও নবায়নের এই কাজটি যত্ন নিয়ে করতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশব্যাপী আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী-সমর্থকদের হাতে যখন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম দেওয়া হয়, তখন তাদের মধ্যে যে অনুরণন তৈরি হয়, তা দলকে শক্তি জোগায়, দলের মধ্যে নতুন রক্ত সঞ্চারিত হয়।

শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও জেলা আওয়ামী লীগের সব সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দলীয় গুরুত্বের কারণে সদস্য সংগ্রহ ও নবায়নের এই কাজটি যত্ন নিয়ে করতে হবে। তাহলে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে যে নির্বাচন হবে তাতে আবারও ধস নামানো বিজয় অর্জন করতে পারবো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। রংপুর বিভাগের সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রমের সূত্রপাত হয়।

এ সময় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরমগুলো পূরণের পর ৩১ মের মধ্যে ফরমগুলোর মুড়ি কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য রংপুর বিভাগের নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এটি হলে দলের পক্ষে সদস্যদের তালিকা রক্ষণাবেক্ষণে সুবিধা হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এবং কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com