• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তথ্যপ্রযুক্তি

তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১০:২২
আপডেট: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১০:২২

তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

চলতি বছরের প্রথম তিন মাসে (মার্চ পর্যন্ত) দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ। এই সময়ে বেড়েছে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ১২ কোটি ৬১ লাখেরও বেশি। তাদের মধ্যে ১১ কোটি ৪০ লাখের বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহক এবং ১ কোটি ২০ লাখ মানুষ ব্রডব্যান্ড ব্যবহারকারী।এ সময়ে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৩০ লাখ বেড়ে ১৮ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে।

এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩০ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ।

টেলিটক ছাড়া বাকি তিন অপারেটরের গ্রাহক সংখ্যা বেড়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com