ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে ইরানের নেতা বলেছেন, ‘ইরাকে একজন আমেরিকানের উপস্থিতিও অনেক বেশি।’
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রতিহত করার অংশ হিসাবে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। ইরান চায় যুক্তরাষ্ট্রের সেনারা প্রতিবেশী দেশ ইরাক ছেড়ে চলে যাক। এটা বোঝাতেই খামেনি এমন মন্তব্য করেছেন।












