ভোলা প্রতিনিধি॥
এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যারা প্রশ্নপত্র নিয়ে গুজব রটাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সে ব্যাপারে গবেষণার দরকার রয়েছে। সরকার এ বিষয়ে আলোচনা করছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে পড়া লেখার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান।
তিনি বিএনপি সমালোচনা করে বলেন, তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে জয়ী হয়েছে। যাদের কোনো কাজের বৈধতা নেই তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট এ কলেজ ভবনটি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। কলেজের শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা দেন।
এরআগে মন্ত্রী ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
ঐহিত্যবাহী এ কলেজেটি চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকা দক্ষিণ আইচা থানা এলাকায় স্থাপিত। এ কলেজটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৪র্থ তলা বিশিষ্ট এ কলেজের একাডেমিক ভবন নির্মাণে ব্যায় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা।













