• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৪৫ দিন পর বিএনপির দফতরে ফিরলেন রিজভী আহমেদ

প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১:২৮
আপডেট: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১:২৮

96002 3

১৪৫ দিন পর বিএনপির দফতরে ফিরলেন রিজভী আহমেদ

কারাগার থেকে মুক্তির পর ১৪৫ দিন পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দফতরে ফিরছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার, এপ্রিল ৩০, ২০২৩, সকাল পৌনে ১২টায় তিনি দলীয় কার্যালয়ের সামনে আসেন। এরআগে থেকেই রিজভী আহমেদকে স্বাগত জানানোর জন্য কয়েক শত নেতাকর্মী অপেক্ষা করছিলেন। রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে হকস বে‘র সামনে পর্যন্ত আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দপ্তরে যান।
তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ দফতর সম্পাদক মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং সহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরআগে দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাংবাদিক নেতা রাশেদুল হক,মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ফজলে হুদা সোহেল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের মশিউর রহমান রনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক নেতা জসিম সিকদার রানা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের ইমাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে এ মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ দাবি করেন। কারামুক্তির জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে, গতবছরের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী সহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com