• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমি কথা বলতে চাই’তে এবারের পর্বের অতিথি তারিন-ঈশিতা

প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩ ১২:৫৯
আপডেট: সোমবার, ১ মে, ২০২৩ ১২:৫৯

9666636

আমি কথা বলতে চাই’তে এবারের পর্বের অতিথি তারিন-ঈশিতা

বিনোদন ডেস্ক
প্রতিযোগিতামূলক সেলিব্রিটি শো ‘আমি কথা বলতে চাই’তে এবারের পর্বের অতিথি ছোট পর্দার প্রিয় দুই অভিনয়শিল্পী তারিন ও ঈশিতা। এই প্রথম তারা একসঙ্গে একমঞ্চে কোনো টিভি শোতে অংশ নিলেন। গত তিনটি ঈদে প্রচারিত আমি কথা বলতে চাই অনুষ্ঠানের একেক পর্বে অংশ নিয়েছিলেন ১৪ জন উপস্থাপক, ১৪ জন সংগীতশিল্পী এবং ১৪ জন অভিনয়শিল্পী। এবারের পর্বে দু’জন কেন এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, অনুষ্ঠানটি এখন থেকে পাক্ষিকভাবে নিয়মিত দেখা যাবে। তাই অতিথিসংকট হতে পারে এ কথা চিন্তা করেই এমনটি করা হয়েছে।

তারিন এবং ঈশিতার অজানা অনেক কথার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক তথ্যভিত্তিক সমসাময়িক নাট্যাংশে উঠে আসা বিভিন্ন কুইজের উত্তর দিয়েছেন তারা। সমানে সমান এই দুই অভিনেত্রীর মধ্যে কে বিজয়ী হয়েছেন, তা অনুষ্ঠান দেখলেই জানা যাবে। লিটন খন্দকারের রচনায় চারটি নাট্যাংশে অভিনয় করেছেন তমাল মাহবুব, সৈয়দ আল মামুন, আশরাফ কবির, লিটন খন্দকার, ফাহমি, রাশেদ শিকদার এবং নূর এ কাঞ্চন। আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘আমি কথা বলতে চাই’ প্রচার হবে আজ রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com