• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় শ্রমিক দলের মে দিবসের র‍্যালিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩ ৬:৩১
আপডেট: সোমবার, ১ মে, ২০২৩ ৬:৩১

96663690

খুলনায় শ্রমিক দলের মে দিবসের র‍্যালিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

খুলনায় শ্রমিক দলের মে দিবসের র‌্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন শ্রমিক দল। পুলিশের লাঠিচার্জে ১৫ জন নেতাকর্মী আহত হয়ছে বলে দাবি করেছেন তারা। এই ঘটনায় মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, মে দিবস উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র‌্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি ৭ দিন আগে খুলনা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়। কিন্তু তারা অনুমতি দেয়নি। মে দিবসে অন্যান্য শ্রমিক সংগঠন কর্মসূচি পালন করবে, অথচ শ্রমিক দল করতে পারবে না-এটা কেমন কথা। বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অধিকার আছে রাজনৈতিক কর্মসূচি পালন করার।

তিনি বলেন, সকাল থেকে বিএনপি কার্যালয়ের প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের যেতে বাঁধা দেওয়া হয়। পরে স্টেশন রোডে শ্রমিক দল র‌্যালি বের করলে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে ১৫ জন নেতাকর্মী আহত হয় এবং ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, অনুমতি না নিয়ে র‌্যালি করার চেষ্টা করলে তাদেরকে বাধা দেওয়া হয়। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com