• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয়

প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩ ১০:৩১
আপডেট: সোমবার, ১ মে, ২০২৩ ১০:৩১

966633369

মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয়

মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (০১ মে) বিকেলে সাভারের আশুলিয়ায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয়। কারণ মালিক আমাদের শ্রমিককে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখছে। আজকের পত্রিকায় মে দিবস উপলক্ষ্যে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২১ সালে দুজন শ্রমিক মিলে একটি পরিবারে আয় হয় ২০ থেকে ২১ হাজার টাকা। কিন্তু তাদের সংসারের খরচ মেটাতে ব্যয় হয় ২৪ হাজার টাকা। বাকি ৩ হাজার টাকার জন্য তাদের ঋণের ফাঁদে পড়তে হচ্ছে। চক্রবৃদ্ধি হারে তাকে সেই ঋণ নিতে হয়।

তিনি বলেন, আজ যদি বাংলাদেশের শ্রমিককে বাঁচাতে হয় তাহলে তাদের ২৩ থেকে ২৪ হাজার টাকা মজুরি হতে হবে। একজন গার্মেন্টস শ্রমিক তার বেতন দিয়ে ১৫ দিনের বেশি সংসার চালাতে পারেনা। বাড়ি ভাড়া, মুদি দোকানের বাকি, সন্তানের লেখাপড়ার খরচ, চিকিৎসার ওষুধ এসবের খরচ মেটাতে শ্রমিক হিমশিম খায়। নতুন করে মজুরি বোর্ড গঠন করতে হবে।

এ সময় সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com